SSC GD Exam Date 2026

SSC GD Exam Date 2026 notification:

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ২৩ শে ফেব্রুয়ারি যে জিডি  কনস্টেবল পরীক্ষার আয়োজন করার কথা ছিল তা কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। যে সকল পরীক্ষার্থী এই পদে নিয়োগের জন্য আবেদন করেছিল তারা খুব উৎসাহী পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কমিশনের পক্ষ থেকে যদিও কোন নোটিস জানানো হয়নি তবুও বিভিন্ন মিডিয়াম মাধ্যম থেকে জানা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে এই পরীক্ষার জন্য নোটিস জারি করা হবে। 

শূন্য পদ

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা জিডি কনস্টেবল পদে ভর্তির জন্য মোট ২৫৪৮৭ টি শূন্য পদ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে বিএসএফ এর জন্য ৬১৬ টি পদ, সিআইএসএফ এর জন্য ১৪৫৯৫ টি পদ, সিআরপিএফ এর জন্য ৫৪৯০ টি পদ, এসএসবি এর জন্য ১৭৬৪ টি, আইটিবিপি তে ভর্তির জন্য ১২৯৩ টি পদ, জিডি এর জন্য ১৭০৬ টি এবং এসএসএফ এর জন্য ২৩ টি শূন্য পদ। খুব তাড়াতাড়ি কমিশনের পক্ষ থেকে নতুন নোটিস জারি করা হবে। তাই সকল প্রার্থীদের জানানো হচ্ছে তারা যেন এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখে। 

পরীক্ষা পদ্ধতি

জিডি কনস্টেবল পরীক্ষাটি সিবিটি এর মাধ্যমে আয়োজন করা হবে। এই পরীক্ষায় প্রার্থীদের কাছ থেকে ৮০ টি প্রশ্ন জানতে চাওয়া হবে এবং প্রতি প্রশ্নের জন্য থাকবে দুই নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ করে নম্বর কাটা যাবে। পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রার্থীরা ৬০ মিনিট সময় পাবে। এই পরীক্ষায় চারটি বিভাগ থাকবে- রিজনিং,জিকে ,গণিত ও ইংলিশ অথবা হিন্দি।

 উত্তীর্ণ হওয়ার জন্য নম্বর

এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় পাস করার জন্য জেনারেল ক্যাটাগরি এর প্রার্থীদের ৩০% নম্বরের প্রয়োজন, ওবিসি ক্যাটাগরি এর জন্য ২৫% এবং এসসি ও এসটি ক্যাটাগরি এর প্রার্থীদের জন্য ২০% নম্বরের প্রয়োজন।


Our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে