SSC CHSL Result 2025
SSC CHSL Result 2025 notification:
স্টাফ সিলেকশন কমিশন এর পক্ষ থেকে এসএসসি সিএইচএসএল টিআর ওয়ান পরীক্ষার রেজাল্ট জারি করা হয়েছে। যে সকল পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা খুব উৎসাহের সঙ্গে রেজাল্ট জানার অপেক্ষায় ছিল। এই পরীক্ষাটি ১২ই নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর ২০২৫ এর মধ্যে আয়োজন করা হয়েছিল। প্রায় ৩০ লক্ষ এর উপর পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবার পরীক্ষার্থীরা স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে নিজের রেজাল্ট ডাউনলোড করতে পারবে।
শূন্য পদ
এসএসসি সিএইচএসএল ২০২৫ এর দ্বারা যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল তাতে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ) ও ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও) মিলিয়ে প্রায় ৩১৩১ টি শূণ্যপদ ছিল।
পরীক্ষা পদ্ধতি
এসএসসি সিএইচএসএল পরীক্ষাটি তিনটি ধাপের সম্পন্ন হবে। এর মধ্যে প্রথম দুটি ধাপ টিআর ওয়ান ও টিআর টু যা সিবিটি এর মাধ্যমে সম্পন্ন হবে। তৃতীয় ধাপটি হল স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট।
টিয়ার ওয়ান পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছে ১০০ টি প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যেখানে প্রতিটি প্রশ্নের মান ছিল দুই নম্বরের। প্রতিটি ভুল উত্তরের জন্য এক দ্বিতীয়াঅংশ করে নেগেটিভ মার্কিং ছিল। ইংলিশ ভাষা, জিআই (জেনারেল ইন্তেলিজেন্স), গণিত ও জিএ (জেনারেল অ্যাওয়ারনেস) এই চারটি বিভাগ থেকে প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল। এই পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রার্থীদের কাছে ৬০ মিনিট সময় সীমা ছিল।
টিয়ার টু পরীক্ষাটি একই দিনে তিনটি ধাপের সম্পন্ন হবে প্রথম ধাপটিতে গণিত রিজনিং ও জিআই থেকে প্রশ্ন জানতে চাওয়া হবে। এর জন্য প্রার্থীরা ৬০ মিনিট সময় পাবে।
দ্বিতীয় ধাপটি ইংলিশ ভাষা ও জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন জানতে চাওয়া হবে যার জন্য প্রার্থীরা ৬০ মিনিট সময় পাবে।
তৃতীয় ধাপটিতে প্রার্থীদের কাছ থেকে কম্পিউটার নলেজ মডিউল নিয়ে প্রশ্ন জানতে চাওয়া হবে। এর জন্য প্রার্থীরা পাবে ১৫ মিনিট সময়।
সর্বশেষে প্রার্থীদের ১৫ মিনিটের স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট দিতে হবে
বেতন
এই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে এলডিসি ও জেএসএ পদের জন্য মাসিক বেতন থাকবে ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা এবং ডিইও ও ডিইও গ্রেড এ পদের জন্য মাসিক বেতন হবে ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।
রেজাল্ট চেক করার পদ্ধতি
- প্রথমে প্রার্থীদের এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে রেজাল্ট সেকশনে ক্লিক করতে হবে।
- 'SSC CHSL Result 2025'এই লিংকে ক্লিক করতে হবে।
- লগ ইন ডিটেল জমা দিতে হবে।
- রেজাল্ট দেখা গেলে ডাউনলোড করতে হবে।
Our WhatsApp channel Job Guidance
Our telegram channel JobSeekers

.webp)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন