SBI Clerk Mains Result 2026

SBI Clerk Mains Result 2026 notification:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল পরীক্ষার্থী এসবিআই ক্লার্ক মেনস ২০২৫-২৬ পরীক্ষায় বসে ছিল তাদের রেজাল্ট আজ ২৭শে ফেব্রুয়ারি জারি করা হয়েছে। যে সকল প্রার্থী জুনিয়ার অ্যাসোসিয়েট (কাস্টোমার সাপোর্ট এন্ড সেলস) মেনস পরীক্ষায় বসে ছিল তারা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in থেকে তাদের রেজাল্ট চেক করতে পারবে। ২১ শে নভেম্বর ২০২৫ দেশের বিভিন্ন নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল।

পিডিএফ ফরম্যাটে থাকবে এসবিআই মেনস রেজাল্ট 

মেনস পরীক্ষার রেজাল্ট পিডিএফ ফরম্যাটে দেখা যাবে যেখানে থাকবে উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার। উত্তীর্ণ প্রার্থীদের এলপিটি (লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট) দিতে হবে । অন্তিম মেরিট লিস্ট তৈরি হবে মেন্স পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এলপিটি এর উপর ভিত্তি করে।
   প্রার্থীরা অবশ্যই যেন পিডিএফ ডাউনলোড করে নিজস্ব রোল নাম্বার চেক করে নেয়। এই রিক্রুটমেন্ট পদ্ধতির মাধ্যমে জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৬৫৮৯ প্রার্থী নিয়োগ করা হবে।

এসবিআই ক্লার্ক মেন্স রেজাল্ট চেক করার পদ্ধতি 

  • প্রথমে এসবিআই এর অফিশিয়াল ওয়েবসাইটে sbi co.in যেতে হবে। 
  • ক্যারিয়ার সেকশনে ক্লিক করতে হবে। 
  • 'এসবিআই ক্লার্ক মেন্স রেজাল্ট ২০২৫-২৬' লিংকে ক্লিক করতে হবে ।
  • পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। 
  • নিজস্ব রোল নাম্বার চেক করতে হবে।
 Our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে