SBI CBO recruitment 2026

 SBI CBO Recruitment 2026: ২০৫০ পদের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ বাড়ল

SBI CBO Recruitment 2026-এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বড় আপডেট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সার্কেল বেসড অফিসার (Circle Based Officer – CBO) পদে ২০৫০টি শূন্যপদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ বাড়ানোর ঘোষণা করেছে। ফলে যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটি বড় স্বস্তির খবর।



 কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?

ব্যাংকের তরফে জানানো হয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন ডেডলাইন অনুযায়ী প্রার্থীরা ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ এর পরিবর্তে পঁচিশে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবে। SBI এর বিভিন্ন শাখায় অফিসার নিয়োগের জন্য এই রেজিস্ট্রেশন চালু হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য

মোট শূন্যপদ: ২০৫০

পদের নাম: Circle Based Officer (CBO)

সংস্থা: State Bank of India (SBI)

মোট শূন্যপদ: ২০৫০

চাকরির ধরণ: স্থায়ী

এই নিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন সার্কেলে অফিসার নিয়োগ করা হবে।

 যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স সীমা ২১ থেকে ৩০ এর মধ্যে থাকা বাধ্যতামূলক। কোন তপশিলি বাণিজ্যিক ব্যাংক অথবা আঞ্চলিক গ্রামীণ ব্যাংকে অফিসার হিসাবে নূন্যতম ২ বছরের যোগ্যতা থাকা বাধ্যতামূলক।সংশ্লিষ্ট সার্কেলের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতির তারিখ সমূহ

ইভেন্ট                                        তারিখ 

রেজিস্ট্রেশন শুরু                       ২৯ শে জানুয়ারি ২০২৬        রেজিস্ট্রেশন শেষ                      ২৫শে ফেব্রুয়ারি ২০২৬             আবেদন প্রিন্ট করার শেষ দিন    ৫ই মার্চ ২০২৬                        টাকা জমা দেওয়ার শেষ দিন      ২৯ শে জানুয়ারি থেকে ১৮ই                                                         ফেব্রুয়ারি পর্যন্ত


নির্বাচন প্রক্রিয়া

SBI CBO 2026 নিয়োগ প্রক্রিয়া সাধারণত নিম্নলিখিত ধাপে সম্পন্ন হয়—

  • অনলাইন লিখিত পরীক্ষা
  • ডেসক্রিপটিভ টেস্ট
  • ইন্টারভিউ
  • লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

 বেতন ও সুবিধা

SBI CBO পদের প্রাথমিক বেতন প্রায় ₹70,000 থেকে শুরু হয়। এর সঙ্গে DA, HRA, CCA ও অন্যান্য ভাতা যুক্ত হয়ে আকর্ষণীয় বেতন কাঠামো গড়ে ওঠে। পাশাপাশি পদোন্নতির সুযোগও রয়েছে।

 কীভাবে আবেদন করবেন?

  • SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।
  • “Careers” সেকশনে ক্লিক করতে হবে।
  • SBI CBO Recruitment 2026 লিঙ্ক নির্বাচন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও আবেদন ফি জমা দিন।
  • ফাইনাল সাবমিট করে প্রিন্ট কপি সংরক্ষণ করুন।

উপসংহার

SBI CBO Recruitment 2026-এ ২০৫০টি পদের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ বাড়ানো প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যারা এখনও আবেদন করেননি, তারা দ্রুত আবেদন সম্পন্ন করুন। এটি ব্যাংকিং ক্যারিয়ারে স্থায়ী ও সম্মানজনক চাকরি।

Join our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে