RRB NTPC Graduate 2025-2026

RRB NTPC Graduate 2025-2026 notification:



RRB এর পক্ষ থেকে এনটিপিসি গ্রাজুয়েট (CBT 1) এর তারিখ ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষাটি ১৬ ই মার্চ থেকে ২৭ শে মার্চ ২০২৫ এর মধ্যে অনুষ্ঠিত হবে। যেসব পরীক্ষার্থী CBT 1 এ উত্তীর্ণ হবে তারা CBT 2 এ বসার ছাড়পত্র পাবে। আবেদনকারীদের সুবিধার্থে পরীক্ষার ১০ দিন আগে ৬ই মার্চ ২০২৫ তারিখে এস সি, এস টি দের জন্য ভ্রমণ পাস জানানো হবে। ১২ই মার্চ ২০২৫ থেকে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। NTPC (CBT 1) এর পরীক্ষায় বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের আধার লিঙ্ক করতে হবে। প্রার্থীদের অবশ্যই আধার কার্ড সঙ্গে নিতে হবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময়। পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে যাচাই করন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আরআরবি এর পক্ষ থেকে বলা হয়েছে আবেদন প্রক্রিয়ার সময় সকল প্রার্থীকে আধার যাচাইকারী প্রার্থীদের সঙ্গে UIDAI সিস্টেমে আধারের বিবরণ সক্রিয় রাখতে হবে।

পরীক্ষার বিবরণ

RRB এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল (CBT 1) ২০২৫-২৬ এর জন্য বিস্তারিতভাবে পরীক্ষার বিবরণ দিয়েছে। এই পরীক্ষায় ১০০ টি প্রশ্ন থাকবে যা চারটি ভাগে বিভক্ত থাকবে। জেনারেল এওয়ারনেস এর জন্য ৪০ নম্বর, গণিতের জন্য ৩০ নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এর জন্য ৩0 নম্বর থাকবে। পরীক্ষার্থীরা ৯০ মিনিট সময় পাবে পরীক্ষা শেষ করার জন্য । প্রতিবন্ধী ব্যক্তিরা ১২০ মিনিট সময় পাবে।

            মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ করে নম্বর কাটা যাবে। উত্তর না দেওয়া প্রশ্নের জন্য কোন নম্বর কাটা যাবে না।

For latest updates join our WhatsApp channel Job Guidance
Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে