RRB Group D 2026 Answer Key Likely Date
RRB Group D 2026 answer key expected date :
ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সফলভাবে Group D 2026 CBT পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষাটি একাধিক শিফটে অনুষ্ঠিত হওয়ায় কিছু কেন্দ্রে extended schedule অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়।Extended schedule শেষ হওয়ার পর এখন পুরো পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং RRB উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু করেছে। এই পর্যায় শেষ হলেই প্রকাশ করা হবে RRB Group D 2026 provisional answer key।
answer key বেরোনোর তারিখ
পূর্ববর্তী পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ১০–১৫ দিনের মধ্যে RRB সাধারণত প্রাথমিক উত্তর কী প্রকাশ করে। CBT 1 এর পরীক্ষা অফিসিয়ালি আজ ফেব্রুয়ারি ১০, ২০২৬-এ সম্পন্ন হচ্ছে। পরীক্ষার্থীরা খুব আগ্রহী পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট এর জন্য। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে কোন নির্দিষ্ট দিন অথবা সময় উল্লেখ করেনি। কিন্তু জানানো হয়েছে অন্তিম শিফটের পরীক্ষার কিছু সপ্তাহ পর answer key বার করা হবে। এর অর্থ পরীক্ষার্থীদের নিজস্ব স্কোর জানার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না।
পরীক্ষার্থীদের কাছে answer key কেন গুরুত্বপূর্ণ?
RRB Group D answer key পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা নিজের সম্ভাব্য স্কোর হিসাব করতে পারে,কাট-অফ সম্পর্কে আগাম ধারণা পায়,ভুল প্রশ্ন বা ভুল উত্তরের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ পায়,চূড়ান্ত ফলাফলের আগে পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারে।এই কারণেই answer key প্রকাশের দিকে সব পরীক্ষার্থীর নজর থাকে।
কিভাবে পরীক্ষার্থীরা তাদের answer key চেক করবে?
Answer key প্রকাশের পর নিচের ধাপগুলো অনুসরণ করে তারা চেক করতে পারবে—
- সংশ্লিষ্ট আঞ্চলিক RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- “RRB Group D 2026 Answer Key” লিংকে ক্লিক করতে হবে।
- Registration Number ও Date of Birth দিয়ে লগইন করতে হবে।
- Question Paper, Answer Key ও Response Sheet দেখেপ্রয়োজনে PDF ডাউনলোড করে সংরক্ষণ করা প্রয়োজন।
Answer Key-এ আপত্তি জানানোর সুযোগ
প্রাথমিক উত্তর কী প্রকাশের পর RRB একটি নির্দিষ্ট সময়ের জন্য objection window খুলে দেয়।এই সময়ে পরীক্ষার্থীরা ভুল উত্তর বা প্রশ্নের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবে।প্রতি প্রশ্নের জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে এবং সঠিক প্রমাণসহ আপত্তি দাখিল করতে হবে।
Answer key প্রকাশের পরবর্তী ধাপ
Answer key প্রকাশের পর RRB Group D 2026 নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো হলো—
- Provisional Answer Key প্রকাশ
- Objection Window চালু
- Final Answer Key প্রকাশ
- RRB Group D 2026 Result ঘোষণা
- পরবর্তী ধাপ: Physical Efficiency Test (PET)
For more details join our WhatsApp channel Job Guidance
Telegram channel JobSeeker

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন