RRB Assistant Recruitment 2026

RRB Assistant Recruitment 2026 notification:

RBI এর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট পদে ভর্তির জন্য নোটিফিকেশন জারি করেছে। সারা ভারত জুড়ে অ্যাসিস্ট্যান্ট পদে মোট শূন্য পদের সংখ্যা ৬৫০টি। সারা দেশ জুড়ে এই পরীক্ষাটি সংঘটিত হবে। ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই পদে আবেদন শুরু হয়েছে। যোগ্যপ্রার্থীরা আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in এ আবেদনপত্র জমা করতে পারবে।


          ইভেন্ট                                          তারিখ

আবেদন জমা                      ফেব্রুয়ারি ১৬ থেকে ৮ই মার্চ ২০২৬
পরীক্ষার ফি জমা                ফেব্রুয়ারি ১৬ থেকে ৮ই মার্চ ২০২৬ 
প্রিলিমিনারি পরীক্ষা             ১১ই এপ্রিল (আনুমানিক)
মেইন পরীক্ষা                      ৭ই জুন (আনুমানিক)
     দেশের বিভিন্ন প্রান্তে আরবিআই অফিসে প্রার্থীদের নিযুক্ত করা হবে। আর বি আই তাদের প্রয়োজন অনুযায়ী শূন্য পদের সংখ্যা বাড়ানো বা কমাতে পারে। 

যোগ্যতার মাপকাঠি

আবেদন করা প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। পহেলা জানুয়ারি ১৯৬২ আগে নেপাল ভুটান ও তিব্বত থেকে আসা রিফিউজিরা আবেদনের যোগ্য।

বয়স সীমা

প্রার্থীদের ন্যূনতম ২০ থেকে অধিকতম 2৮ বছরের অন্তর্ভুক্ত হতে হবে। প্রার্থীদের অবশ্যই ২রা ফেব্রুয়ারি ১৯৯৮ থেকে ১লা ফেব্রুয়ারি 2006 এর মধ্যে জন্ম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% মার্কস নিয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে।
  • কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর দক্ষতা থাকতে হবে। 
  •  প্রার্থীরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। 
  • চাকুরী থেকে বহিরাগত প্রার্থীদের অবশ্যই ১৫ বছর বা তার বেশি ডিফেন্সে যোগ্যতা থাকতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

এই প্রক্রিয়াটি তিনটি ধাপের সম্পন্ন হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা ও ল্যাংগুয়েজ প্রফেসেন্সি টেস্ট(LPT)। যে সকল প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষতা থাকবে না তাদের আবেদন বরখাস্ত করা হবে। 

পরীক্ষার ধরন

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী নিম্নলিখিতভাবে পরীক্ষা সংঘটিত হবে। 
প্রিলিমিনারি পরীক্ষা: ইংলিশ ভাষা-৩০ প্রশ্ন (৩০ নম্বর), গণিত-৩৫ প্রশ্ন (৩৫ নম্বর), রিজনিং-৩৫ প্রশ্ন (৩৫ নম্বর), মোট-১০০ প্রশ্ন (১০০ নম্বর) 
মেইন পরীক্ষা: রিজনিং-৪০ প্রশ্ন (৪০ নম্বর), ইংলিশ ভাষা-৪০ প্রশ্ন (৪০ নম্বর), গণিত -৪০ প্রশ্ন (৪০ নম্বর), জেনারেল এওয়ারনেস-৪০ প্রশ্ন (৪০ নম্বর), কম্পিউটার নলেজ-৪০ প্রশ্ন (৪০ নম্বর), মোট-২০০ প্রশ্ন (২০০ নম্বর) 


আবেদন করার পদ্ধতি

  • আরবি আইয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in এ যেতে হবে। 
  • রিক্রুটমেন্ট ফর দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট-প্যানেল ইয়ার ২০২৫ এই লিংকে ক্লিক করতে হবে। 
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ভর্তি করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে। 
  • রেজিস্ট্রেশন শেষ করে ফর্ম জমা দিতে হবে।
Join our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে