RBI office Attendant Admit Card 2026 released

RBI office Attendant Admit Card 2026  notification:

আরবিআই এর পক্ষ থেকে অফিস অ্যাটেনডেন্ট ২০২৬ এর জন্য এডমিট কার্ড জারি করা হয়েছে। আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট rrb.org.in থেকে খুব সহজেই এই এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। এই অফিস অ্যাটেন্ডমেন্ট পদে শূন্য পদের সংখ্যা ছিল ৫৭২টি। যে সকল প্রার্থীরা এই পদে ভর্তির জন্য আবেদন করেছিল তারা যেন আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের এডমিট কার্ড ডাউনলোড করে নেয়।

পরীক্ষার তারিখ

আরবিআই এর দেওয়া নোটিফিকেশন অনুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি ও ১লা মার্চ ২০২৬ অনলাইন মাধ্যমে সারাদেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই এডমিট কার্ডের প্রিন্ট কপি ও একটি ফটো আইডি প্রুফ নিজের সঙ্গে রাখতে হবে পরীক্ষা কেন্দ্র প্রবেশের জন্য।

এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি

  • প্রথমে আরবিআই এর অফিশিয়াল ওয়েবসাইট www.rbi.org.in এ যেতে হবে।
  • হোম পেজে থাকা কল লেটার সেকশনে ক্লিক করতে হবে। 
  • 'অফিস আটেনডেন্ট এডমিট কার্ড ২০২৬' লিংকে ক্লিক করতে হবে। 
  • রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে প্রবেশ করতে হবে। 
  • ফর্ম জমা দিতে হবে। 
  • এডমিট কার্ডের পিডিএফ এর প্রিন্ট আউট বার করতে হবে। 

পরীক্ষা পদ্ধতি

এই পরীক্ষায় প্রার্থীদের বিভিন্ন প্রকারের ১২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে । এর মধ্যে রিজনিং থাকবে ৩০ নম্বরের, জেনারেল ইংলিশ ৩০ নম্বর, জেনারেল আওয়ারনেস থাকবে ৩০ নম্বর ও গণিত ৩০ নম্বরের । এই পরীক্ষায় প্রার্থীরা ৯০ মিনিট সময় পাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রার্থীদের এক চতুর্থাংশ করে নম্বর কাটা যাবে। পরীক্ষাটি ইংরেজি ও হিন্দি এই দুটি ভাষায় পরিচালিত হবে।


Join on WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে