MCL recruitment 2026

MCL recruitment 2026 notification:

মহানদী কোল্ডফিল্ড লিমিটেড এর পক্ষ থেকে ৬৬৭ টি বিভিন্ন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল বিভাগে নিয়োগের জন্য শূন্য পদ জারি করা হয়েছে। এই বিভাগে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ই মার্চ ২০২৬ থেকে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের আবেদন পত্র জমা দিতে পারে। নির্বাচন করা হবে শুধুমাত্র সিবিটি (কম্পিউটার বেস টেস্ট) এর মাধ্যমে। প্রার্থীরা যেন যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আবেদনের পূর্বে ভালো করে জেনে নেয়।

শূন্য পদের বিবরণ ও যোগ্যতা

এমসিএল এর পক্ষ থেকে মোট ৬৬৭ টি শূন্য পদ ঘোষণা করা হয়েছে যার মধ্যে ৪৪৮ টি শূন্য পদ আছে খনন নিরীক্ষক এর জন্য, ১৯২ টি পদ জুনিয়র ওভার ম্যান, ২৪ টি পদ সার্ভেয়ার, একটি পদ ট্রান্সলেটর এবং ২টি পদ প্যাথলজি (টেকনিক্যাল) এর জন্য ।
     খনন নিরীক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে খনন নিরীক্ষকের সার্টিফিকেট থাকতে হবে ডিজিএমএস (ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি) দ্বারা স্বীকৃত।
   জুনিয়র ওভারম্যান পদের জন্য প্রার্থীদের মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা ডিগ্রী থাকতে হবে। এছাড়া থাকতে হবে অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেট। 
     সার্ভেয়ার পোষ্টের জন্য বৈধ সার্ভে সার্টিফিকেট এর সাথে খনি বা খনি জরিপের প্রাসঙ্গিক যোগ্যতা প্রয়োজন।
     বয়সসীমা ৬ই এপ্রিল ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩০ এর মধ্যে থাকতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

নির্বাচন প্রক্রিয়া ও আবেদন ফি

নির্বাচন প্রক্রিয়াটি হবে সিবিটি(কম্পিউটার বেস টেস্ট) এর মাধ্যমে এই পরীক্ষাটি হবে টেকনিক্যাল বিষয়, জিএ (জেনারেল এওয়ারনেস) এবং রিজনিং ইত্যাদি বিষয়ের উপর কেন্দ্র করে । এই নির্বাচনে কোন ইন্টারভিউ থাকবে না । পরীক্ষার তারিখ, এডমিট কার্ড এর বিশদ বিবরণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরবর্তী সময় জানা যাবে। 
       জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীরা ১১৮০ টাকা আবেদন ফি হিসাবে জমা করবে। এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিস ম্যান ও ফিমেল প্রার্থীদের ফি প্রধান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পদ্ধতি

  • প্রথমে এমসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • হোমপেজে রিক্রুটমেন্ট বিভাগে ক্লিক করতে হবে।
  • 'এমসিএল রিক্রুটমেন্ট ২০২৬' লিংকে ক্লিক করতে হবে ।
  • নোটিফিকেশন পিডিএফ স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Job Guidance

Our telegram channelJobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে