Indian Navy SSC Registration Window 2026 closing today
Indian Navy SSC Registration 2026 notification:
ইন্ডিয়ান নেভি এর পক্ষ থেকে জানানো হয়েছে শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) অফিসার পদে যে রেজিস্ট্রেশন চলছিল তা আজ ২৪ শে ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক কিন্তু এখনো আবেদনপত্র জমা দেয়নি তারা অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এ গিয়ে তাদের আবেদন পত্র জমা দিতে পারে। এই রিক্রুটমেন্ট পদ্ধতির মাধ্যমে এক্সিকিউটিভ, টেকনিক্যাল ও এডুকেশন শাখায় ২৬০ টি শূন্য পদে নিয়োগ করা হবে। সব থেকে বেশি শূন্য পদ এক্সিকিউটিভ শাখায়, মোট ১৫০ টি। টেকনিক্যাল শাখায় ৯৬ টি। প্রার্থীদের জন্ম তারিখ ২ রা জুলাই ২০০২ থেকে ১লা জুলাই ২০০৮ এর মধ্যে হতে হবে । সংরক্ষিত ক্যাটাগরি এর প্রার্থীরা কিছু ক্ষেত্রে বয়সের ছাড় পাবে।
যোগ্যতা
বেশিরভাগ এক্সিকিউটিভ শাখায় প্রার্থীদের ৬০% নম্বর নিয়ে বি ই অথবা বি টেক ডিগ্রি থাকতে হবে। এসএসসি লজিস্টিক শাখায় প্রার্থীদের যোগ্যতা বি টেক, এমবিএ এমসিএ, এমএসসি (আইটি), বিএসসি, বি কম অথবা বি এস সি (আই টি) সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্থনীতিতে এবং ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
টেকনিক্যাল শাখার প্রার্থীরা কোন নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৬০% নম্বর নিয়ে বি ই অথবা বি টেক ডিগ্রি থাকতে হবে।
এডুকেশন শাখায় প্রার্থীদের এমএসসি, বি টেক অথবা ইম টেক ডিগ্রী থাকতে হবে।
আবেদন পদ্ধতি
- প্রথমে ইন্ডিয়ান নেভি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজে 'এসএসসি অফিসার জানুয়ারি ২০২৭' রিক্রুটমেন্ট লিংকে ক্লিক করতে হবে ।
- ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রবেশ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
- ফর্ম জমা দিতে হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন