Central Bank of India recruitment 2026

Central Bank of India recruitment 2026 notification:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর রেজিস্ট্রেশন শেষ হচ্ছে কাল ১৫ই ফেব্রুয়ারি ২০২৬। এই ব্যাংকের তরফ থেকে স্পেশালিস্ট অফিসার(SO) এর ৩৫০ টি শূন্য পদের জন্য এই রেজিস্ট্রেশন চলছিল। উৎসাহী এবং যোগ্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন খুব শীঘ্রই রেজিস্ট্রেশন পদ্ধতি শেষ করে। 
           এই ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টে ৩৫০ টি স্পেশালিস্ট অফিসার(SO) পদে ভর্তি করাই হলো এই রিক্রুটমেন্টের উদ্দেশ্য। 


শূন্যপদের বিবরণ

  এই রিক্রুটমেন্ট পদ্ধতির মাধ্যমে ৩০০ টি মার্কেটিং অফিসার (scale 1) এবং ৫০ টি ফরেন এক্সচেঞ্জ অফিসার (scale 3)পদে নিযুক্ত করা হবে।
       যোগ্য প্রার্থীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ তাদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার। 

যোগ্যতা

আবেদনের পূর্বে প্রার্থীরা যেন তাদের যোগ্যতা নিয়োগের মানদণ্ড নিয়ে সজাগ থাকে। 

মার্কেটিং অফিসার(scale I): আবেদনকারীদের অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (master of business administration)অথবা পিজিডিএম (post graduate diploma of management)থাকতে হবে। 

ফরেন এক্সচেঞ্জ অফিসার(scale III): আবেদনকারীদের অবশ্যই গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে যেকোনো শাখায় এবং তার সাথে ফরেন এক্সচেঞ্জ(forex) অথবা ট্রেড ফাইন্যান্সে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনকারী যেন অবশ্যই সকল শর্ত পূরণ করে না হলে পরবর্তীকালে তাদের আবেদন বরখাস্ত হতে পারে।

আবেদন ফি 

আবেদনের ফি জেনারেল ক্যাটাগরি, ওবিসি (OBC) ও ই ডব্লিউ এস(EWS) প্রার্থীদের জন্য ৮৫০ টাকা। এসসি(SC) এসটি(ST) পি ডব্লিউ বি ডি(PwBD)এবং মহিলা প্রার্থীদের জন্য ১৭৫ টাকা।

 আবেদন পদ্ধতি

  • ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে হবে। 
  • মনোযোগ দিয়ে আবেদন পত্র পূরণ করুন। 
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে।
  • ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ এর পূর্বে আবেদন পত্র জমা দিন। 

নির্বাচন প্রক্রিয়া

অনলাইন পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন হবে। অন্তিম নির্বাচন হবে এই দুই পদ্ধতিতে পারফরমেন্সের ভিত্তিতে। 
 

উপার্জন এবং সুবিধা

নিযুক্ত প্রার্থীরা ডিএ, এইচ আর এ, পেনশনের সুযোগ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবে। 
মার্কেটিং অফিসার: এই বিভাগের নিযুক্ত প্রার্থীদের মাসিক উপার্জন ৪৮৪৮০ থেকে ৮৫৯২০ টাকা ভাতা সহ। 
ফরেন এক্সচেঞ্জ অফিসার: এই বিভাগের নিযুক্ত প্রার্থীদের মাসিক উপার্জন ৮৫৯২০ থেকে ১০৫২৮০ টাকা ভাতা সহ।

For more information join our WhatsApp channel Job Guidance
Our telegram channel JobSeeker

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে