CEN 02/2025:RRB revises CBT schedule for technician recruitment

RRB technician recruitment notification:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা জানানো হয়েছে CEN 02/2025
এর অন্তর্গত টেকনিশিয়ান পদের জন্য যে সিবিটি হওয়ার কথা ছিল তার সময়সূচির মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে।
    রেলওয়ে বোর্ডের ঘোষনা অনুযায়ী পরীক্ষাটি ৬, ৯, ১০ ও ১৩ই মার্চ ২০২৬ এ পরিচালনা করা হবে। পরীক্ষাটি যাতে সুষ্ঠভাবে পরিচালনা করা যায় তার দিকে বোর্ডের লক্ষ্য থাকবে। আগে এই পরীক্ষাটি ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল ।

পরীক্ষা কেন্দ্র ও কল লেটার

প্রার্থীরা পরীক্ষার ১০ দিন আগে তারা আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার তারিখের বিষদ বিবরণ জানতে পারবে। পরীক্ষার চার দিন আগে প্রার্থীরা তাদের ই কল লেটার ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের জানানো হচ্ছে তারা যেন আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট রোজ চেক করে। 

প্রয়োজনীয় পরিচয় পত্র

প্রার্থীদের জানানো হচ্ছে পরীক্ষার আবেদনে তারা যে ফটো জমা দিয়েছিল একই ফটো আইডি যেন তারা সঙ্গে রাখে পরীক্ষা কেন্দ্রে যাবার সময়। প্রার্থীদের আনা ফটো আইডির সাথে যদি আবেদনের সময় দেওয়া বিবরণের মিল না থাকলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীরা অবশ্যই তাদের সঙ্গে এডমিট কার্ডের দুই কপি প্রিন্ট রাখবে।

শূন্য পদ

আরআরবি টেকনিশিয়ান গ্রেট ওয়ান এবং থ্রি এ ভর্তির জন্য ৬২৩৮ টি শূন্য পদ জারি করা হয়েছিল। এরমধ্যে গ্রেট III এ ৬০৫৫ টি শূন্য পদ এবং গ্রেড I এ ১৮৩ টি পদ।

পরীক্ষা পদ্ধতি

আরআরবি টেকনিশিয়ান পরীক্ষায় প্রার্থীদের কাছ থেকে ১০০ টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে । প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে। প্রার্থীরা প্রশ্নপত্র শেষ করার জন্য ৯০ মিনিট সময় পাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ  করে নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় পাঁচটি বিভাগ থেকে প্রশ্ন থাকবে জিএ (জেনারেল অ্যাওয়ারনেস), জিআই ও রিজনিং, কম্পিউটার, গণিত, সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ।


Our WhatsApp channelJob Guidance

Our telegram channelJobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে