10 government jobs to apply now
10 government jobs to apply now: ৬০০০০ এর উপর শূন্য পদ
সরকারি চাকরির প্রস্তুতিতে লেগে থাকা উচ্চাকাঙ্ক্ষী ছাত্র-ছাত্রীদের কাছে একটি বড় সুযোগ কারণ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগের অভিযান চলছে। ব্যাংক, রেলওয়ে, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা, মর্যাদাপূর্ণ সিভিল সার্ভিস পদ এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৬০০০০ এর উপর শূন্য পদ আছে। গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ার, নার্সিং, উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা পদ অনুযায়ী আবেদন করতে পারবে। দশটি বিভিন্ন সরকারি বিভাগের কোথায় কোথায় প্রার্থীরা আবেদন করতে পারবে তার বিশদ বিবরণ নিচে দেওয়া হল।
দিল্লি হাইকোর্ট রিক্রুটমেন্ট ২০২৬: ১৫২ টি শূন্য পদ
দিল্লি হাইকোর্টে জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট (জেজেএ) পোস্টে মোট ১৫২ টি শূন্য পদ আছে।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং টাইপিং এর দক্ষতা থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়াটি হবে লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে।
ইউপিএসসি সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট ২০২৬: ৯৩৩ টি শূন্য পদ
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর পক্ষ থেকে ৯৩৩ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে।এই জাতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে আইএএস,আইএফএস এবং কেন্দ্রের অন্যান্য গ্রুপ এ ও বি স্তরে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে।
ইন্ডিয়ান নেভি এসএসসি অফিসার রিক্রুটমেন্ট ২০২৬: ২৬০ টি শূন্য পদ
ভারতীয় নেভি এর পক্ষ থেকে চারটি শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) অফিসার নিয়োগ হবে এক্সিকিউটিভ, টেকনিক্যাল ও এডুকেশন বিভাগে। যোগ্য ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট প্রার্থীরা বিভাগ অনুযায়ী আবেদন করতে পারে। নির্বাচন প্রক্রিয়াটি চলবে প্রথমে আবেদন পত্রের সংক্ষিপ্ত তালিকা তৈরি এবং সার্ভিসেস সেকশন বোর্ড দ্বারা ইন্টারভিউ ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে।
হরিয়ানা এইচসিএস রিক্রুটমেন্ট: ১০২ টি শূন্য পদ
হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ১০২ টি শূন্য পদ জারি করা হয়েছে হরিয়ানা সিভিল সার্ভিস এ। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হরিয়ানা সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা মেনস এবং ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ হবে।
আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট:২২১৯৫ টি শূন্য পদ
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে দেশের বিভিন্ন রেলওয়ে জোনে গ্রুপ ডি পদে নিয়োগ হবে। মোট শূন্য পদের সংখ্যা ২২১৯৫ টি। ট্রাক মেন্টেনার, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ হবে। নির্বাচন প্রক্রিয়াটি হবে সিবিটি(কম্পিউটার বেস টেস্ট), শারীরিক দক্ষতার পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে।
আরবিআই অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট: ৬৫০ টি শূন্য পদ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬৫০ টি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে।নির্বাচন হবে প্রিলিমিনারি পরীক্ষা মেইন এবং ভাষার দক্ষতা পরীক্ষার মাধ্যমে।
ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রিক্রুটমেন্ট: ৩৪৯ টি শূন্য পদ
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি তে ৩৪৯ টি অ্যাসিস্ট্যান্ট পদে ভর্তির ঘোষণা করেছে। এই পদে নিয়োগ হবে লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে।
এআইআইএমএস নার্সিং অফিসার রিক্রুটমেন্ট: ৩০০০+ শূণ্যপদ
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স ঘোষণা করেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে তিন হাজার এর উপর নার্সিং অফিসার নিযুক্তির কথা। BSC নার্সিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। এই বিভাগের নিয়োগ হবে সাধারণ যোগ্যতার পরীক্ষার মাধ্যমে।
ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট: ২৫০০০+ শূন্য পদ
ভারতের সেনাবাহিনীতে ২৫ হাজারের উপর অগ্নিবির পদে নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়াটি হবে লিখিত পরীক্ষা, শারীরিক ক্ষমতার পরীক্ষা এবং চিকিৎসা মূল্যায়নের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীরা চার বছরের ট্রেনিং গ্রহণ করবে। ট্রেনিং শেষ হলে তাদের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে।
হরিয়ানা এইচএসএসসি গ্রুপ সি রিক্রুটমেন্ট:৪২২৭ টি শূন্য পদ
হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন বিভাগে গ্রুপ সি পদে নিয়োগ হবে। শূন্য পদের সংখ্যা ৪ হাজার ২২৭টি। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ভাষার দক্ষতা পরীক্ষার মাধ্যমে।
Join our WhatsApp channelJob Guidance
Our telegram channelJobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন